রংপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন এরশাদসহ ৬৫ প্রার্থী

রংপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১১:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১১:১৯

রংপুরে এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন মশিউর রহমান রাঙ্গা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে জাতীয়পার্টি, বিএনপি, বামজোট ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

রংপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ রংপুর সদর-৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরশাদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জেলা জাপা সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা এ সময় জেলা ও মহানগর জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এরশাদের মনোনয়নপত্র দাখিলের পর জাপা নেতা রাঙ্গা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এরশাদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তিনি মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে আওয়ামী লীগের কোনও প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। রংপুর-৩ আসনে এরশাদ মহাজোটের একমাত্র প্রার্থী।

তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত যত সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এ ছাড়াও রংপুর-১ আসনের প্রার্থী হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে রংপুর-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে আরও মনোনয়নপত্র দাখিল করেন রংপুর-৫ আসনের বিএনপির দুই প্রার্থী শাহ সোলায়মান আলম ফকির ও ডা. মমতাজ উদ্দিন।
অন্যদিকে রংপুর সদর-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মহানগর বিএনপির প্রার্থী মোজাফফর হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের আরেক প্রার্থী হলেন রিতা রহমান। এ ছাড়াও রংপুর-৪ আসনের জন্য বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, রংপুর-৬ আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুসা সাদিক মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে রংপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী টিপু মুন্সি এবং বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম রাঙ্গা পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়জুল কবীরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিকালে রংপুর-১ আসনে আসাদুজ্জামান বাবলু, বিএনপির মোকাররম হোসেন সুজন, ওয়াহিদুজ্জামান মাবু, রংপুর-৩ আসনে বাম ফ্রন্টের আনোয়ার হোসেন বাবলু, এনডিএর সাব্বির আহাম্মেদ, রংপুর-২ আসনে জাপার সাবলু চৌধুরী ও জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, জাসদের কুমারেশ রায় মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের দফতরে আসেন। এ সময় অনেক প্রার্থী শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করার জন্য আসলে পুলিশ তাদের বাঁধা দেয়। প্রার্থীদের ৭ জনের বেশি কর্মী-সমর্থককে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে আইন শৃংখলা রক্ষায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জমির উদ্দিন জানান প্রার্থীরা যাতে সহজেই তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারেন সে জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম