দিনাজপুরে ৫৯ প্রার্থীর ১১ জনের মনোনয়নপত্র বাতিল

দিনাজপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১০:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:১২

দিনাজপুর দিনাজপুরের ৬টি আসনে ৫৯ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের একজন, বিএনপির চারজন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৬ জন।

রবিবার দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল আলম এ ঘোষণা দেন।  তিনি জানান, দিনাজপুর-১ আসন থেকে তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত মুরমু ও পারভেজ হোসেন, ইনকাম ট্যাক্সের কাগজ না প্রদান করায় বিএনপি প্রার্থী মোহাম্মদ হানিফ এবং উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী মামুনুর রশিদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মানবেন্দ্র রায় ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর-৩ আসন থেকে পৌরসভার মেয়র থাকা অবস্থায় মনোনয়নপত্র দাখিল করায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং ঋণখেলাপি ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রাইসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।  তথ্যে গড়মিল থাকায় দিনাজপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী এবং দিনাজপুর-৬ আসন থেকে ঋণখেলাপি হওয়ায় বিএনপি প্রার্থী শাহিনুর ইসলাম ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম