ঠাকুরগাঁওয়ের তিন আসনে মির্জা ফখরুলসহ ২১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের তিন আসনে ২৬ জন প্রার্থীর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে পাঁচজনের। রবিবার (২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ের পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সেলিম এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সেলিম বলেন, ‘ঠাকুরগাঁও-২ আসনে সব মনোনয়নপত্র বৈধ হলেও ঠাকুরগাঁও-১ থেকে একজন ও ঠাকুরগাঁও-৩ আসন থেকে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
ঠাকুরগাঁও-১ আসনে সাতজনের মধ্যে ৬ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে। তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), রমেশ চন্দ্র সেন (আ. লীগ), অ্যাড. ইমরান হোসেন চৌধুরী (ওয়ার্কার্স পার্টি), আব্দুল জব্বার (ইসলামী আন্দোলন), অ্যাড. বলরাম গুহ ঠাকুরতা (ন্যাপ), রফিকুল ইসলাম (ইসলামী ঐক্যজোট),
অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনে জাকের পার্টির আল মামুনের সম্পদের হিসাবের দুটি ফরম পূরণ না করায় ও স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঠাকুরগাঁও-২ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- দবিরুল ইসলাম (আওয়ামী লীগ), মাওলানা আব্দুল হাকিম (বিএনপি), জুলফিকার মর্তুজা তুলা চৌধুরী (বিএনপি), টিএম মাহবুবুর রহমান (বিএনপি), আব্দুস সালাম (বিএনপি), সামসুজ্জোহা (জাকের পার্টি), রেজাউল করিম (ইসলামী আন্দোলন)।
অপরদিকে ঠাকুরগাঁও-৩ আসনে বাছাইয়ে উত্তীর্ণ ৮ প্রার্থী হলেন- বর্তমান এমপি প্রভাষক ইয়াসিন (ওয়ার্কার্স পার্টি), সাবেক এমপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক (স্বতন্ত্র), হাফিজ উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি), জাহিদুর রহমান (বিএনপি),এনামুল হক (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), নাজিম উদ্দিন আহমেদ (ইসলামী আন্দোলন), প্রভাত সমীর শাহজাহান (সিপিবি), শাফি আল আসাদ (ন্যাশনাল পিপলস পার্টি)।
ঠাকুরগাঁও-৩ আসন থেকে আ. জলিল (স্বতন্ত্র), গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র), রাজেন্দ্র কুমার রায় (স্বতন্ত্র), এসএম খলিলুর রহমান সরকার (বিকল্পধারা বাংলাদেশ) প্রার্থীর শর্তাবলি পূরণ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

/এমএফ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম