ডিমলা উপজেলায় জোড়জিগা বাজারে তিনটি মুদির দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ডিমলা থানার ওসি মো. মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিমলা ফায়ার সার্ভিস ইউনিটের দলনেতা মো. আবুবক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারের রফিকুলের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে। ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুর রহিম ও দুলাল হোসেনের মুদির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।’








