হাইকোর্টের নির্দেশে ২০ দলীয় প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র নিলেও তা বাতিল

রংপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৩

 ২০ দলীয় জোট প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী

হাইকোর্টের নির্দেশে রংপুর ৫ আসনে ২০ দলীয় জোট প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করা হলেও যাচাই-বাছাই শেষে তা বাতিল করা হয়েছে।  প্রার্থীর দাখিল করা হলফ নামায় মামলার তথ্য গোপন করাসহ বিভিন্ন অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং অফিসার। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শুনানি শেষে মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে ২০ দলীয় জোট প্রার্থী গোলাম রব্বানী রংপুর ৫ আসনের  প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে রিটানিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করতে আসলে তার মনোনয়নপত্র গ্রহন না করার অভিযোগ এনে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট শুনানি শেষে ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহনের জন্য রিটানিং অফিসারকে আদেশ দেন। বুধবার আদালতের আদেশ নামা নিয়ে আইনজীবীর মাধ্যমে প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়ন পত্র রিটানিং অফিসারের কাছে দাখিল করা হলে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের তারিখ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার এনামুল হাবিব শুনানি গ্রহন করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রার্থীর বিরুদ্ধে থানায় ১৫টি মামলা থাকার কথা হলফ নামায় উল্লেখ করলেও ২টি মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন। এছাড়াও প্রার্থী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র এখন পর্যন্ত মন্ত্রণালয় গ্রহণ না করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণার আদেশ দেন রিটানিং অফিসার।

এ ব্যাপারে ২০ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানীর আইনজীবী বায়েজিদ আহাম্মেদ অ্যাডভোকেট সাংবাদিকদের জানান, রিটানিং অফিসার মনোনয়নপত্র যাছাই বাছাই করার সময় আমাদের কোনও বক্তব্য না শুনেই এক তরফাভাবে মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন।

তিনি আরও  বলেন,‘এ আদেশের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করবো।

অন্যদিকে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল হাবিব জানান এক তরফাভাবে কোনও রায় দেওয়া হয়নি। শুনানি করেই রায় দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আদালতের নির্দেশে আমরা মনোনয়নপত্র গ্রহন করে তা আজই  যাছাই বাছাই করেছি। হলফ নামায় তথ্য গোপন করাসহ আরও অভিযোগ থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে তিনি জানান তিনি।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম