রংপুরে ফখরুল-দুলুর কুশপুত্তলিকা দাহ

রংপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:২২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:৩১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আসাদুল হাবিব দুলুর কুশপুত্তলিকা দাহ করা হয় রংপুর-৩ আসনে (সদর) মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ—বিএনপির ত্যাগী নেতাদের মনোনয়ন না দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। যাকে রংপুরের মানুষ কোনোদিন দেখেনি। ফলে এ মনোনয়ন বাতিল করে মোজাফফর হোসেনকে মনোনয়ন দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যাপারে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন বলেন, ‘রংপুরের বিএনপিসহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা চরম হতাশ এবং বিক্ষুব্ধ। এ ধরনের সিদ্ধান্ত আমরা মানবো না।’

এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ে সমবেত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা ফখরুল ইসলাম আলমগীর ও আসাদুল হাবিব দুলুর দুটি কুশপুত্তলিকা নিয়ে আসেন। এরপর আগুন ধরিয়ে দেন।

তারা বলেন, মোজাফফর হোসেনকে রংপুর সদর ৩ আসনে মনোনয়ন না দিয়ে মনোনয়ন বানিজ্যের মাধ্যমে রিটা রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর কলকাঠি নেড়েছে আসাদুল হাবিব দুলু।

বিক্ষুব্ধ নেতা কর্মীরা কুশপুত্তলিকা দাহ করে দলীয় কার্যালয় ত্যাগ করেন। এ সময় জেলা বা মহানগর বিএনপির কোনও শীর্ষ নেতাকে সেখানে দেখা যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম