ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৪:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৯

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ প্রচারণা শুরু করতে ঠাকুরগাঁও-১ আসনে নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে দুষ্কৃতকারীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারগুন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পয়গম আলী জানান, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে গাড়িবহর নিয়ে তার নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে আসছিলেন। এসময় তিনি দানারহাট এলাকায় নির্বাচনি প্রচারণার জন্য যান। সেসময় একদল সন্ত্রাসী মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা করে। এতে মির্জা ফখরুলের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের ৪-৫টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।’  ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ

তিনি আরও জানান, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।’

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিডিউলের বাইরে ওই এলাকায় প্রচারণার জন্য যান। নিয়ম অনুযায়ী আমাদের ২৪ ঘণ্টা আগে জানানোর কথা। কিন্তু উনি কিছু না জানিয়ে শিডিউলের বাইরে গিয়ে ওই এলাকায় প্রচারণার জন্য যান। ওই এলাকায় উনার যাওয়ার কথা ছিল না। তাই উনি ওই এলাকায় যাওয়ার পর কে বা কারা তার গাড়ি বহরের অন্যান্য গাড়িতে ইট-পাটকেল ছোঁড়ে। কারা হামলা করেছে তা আমরা এখনও জানতে পারিনি। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আওয়ামী লীগের প্রচারণা কর্মসূচির বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান,  'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর)  সড়কপথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।’ 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম