ভুটানে গেলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১৭ কোটি টাকার ওষুধের শেষ চালান

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১২ ডিসেম্বর ২০১৮, ১১:২৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১১:৩২




বুড়িমারী স্থলবন্দরে ভুটান কর্তৃপক্ষের কাছে বিনামূল্যের ওষুধের শেষ চালানটি বুঝিয়ে দেয় বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির ১৭ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৬২৪ টাকার বিনামূল্যের ২৫৮ প্রকার ওষুধের চালান ভুটানে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভুটান কর্তৃপক্ষের কাছে ওষুধের শেষ চালানটি বুঝিয়ে দেয় বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ৭ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার প্রথম চালানের ওষুধ, ৩১ অক্টোবর ৫ কোটি ৪৬ লাখ ১১ হাজার ৮৫৩ টাকার দ্বিতীয় চালানের ওষুধ ও ১১ ডিসেম্বর ৪ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার ৪১৭ টাকার শেষ চালানের ওষুধ হস্তান্তর করেছে। এসব ঔষধ বুড়িমারী স্থলবন্দরে হস্তান্তর প্রক্রিয়া পর্যন্ত যাবতীয় খরচ বাংলাদেশ বহন করেছে।’

ওষুধের চালান হস্তান্তরে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল ওহাব খান ও ভুটানের পক্ষে নেতৃত্ব দেন ভুটান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সোনম ডাউয়া।

এ সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওষুধাগারের সহকারী পরিচালক ড. নাসের ইকবাল, ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের ম্যানেজার রিয়াদ আরেফিন, বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) একেএম খায়রুল বাশার, স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম, কুড়িগ্রাম ও লালমনিরহাট ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার তৌহিদুল ইসলাম।

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দায়িত্বে থাকা ড্রাগ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ২৫৮ প্রকারের ওষুধ ভুটান সরকারের স্বাস্থ্য অধিদফতরের ভুটান হেলথ ট্রাস্ট ফান্ডের কর্মকর্তাদের কাছে পৌঁছানোসহ লোড-আনলোড খরচ বাংলাদেশ সরকার বহন করেছে। এ কাজে স্থানীয় কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল ওহাব খান মুঠোফোনে বলেন, ‘২০১৭ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরকালে বিনামূল্যে ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ওষুধ চেয়ে ভুটান সরকারের ভুটান ট্রাস্ট ফান্ড কর্তৃপক্ষের ৪২৯ প্রকার ওষুধ পাঠানোর একটি তালিকা পাঠায়। ভুটানের পাঠানো তালিকা মতে ২৫৮ প্রকার ওষুধ পাওয়া যায়। মঙ্গলবার সর্বশেষ চালানের ওষুধ পাঠানো হয়।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম