আ.লীগ ভোট চুরি করবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২২:১০

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, ‘এরা ভোট চুরি করার চেষ্টা করবে। তাই কেন্দ্র পাহারা দিয়ে ধানের শীষে ভোট দিয়ে এ সরকারকে বদলাতে হবে। তারা নানারকম উসকানি দিচ্ছে নির্বাচন একতরফা করতে। তারা নিজেদের অনুগত নির্বাচন কমিশন ও প্রশাসনকে কাজে লাগাতে তৎপর রয়েছে। কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের উসকানিতে পা না দিয়ে সাহসের সঙ্গে কাজ করতে হবে বিএনপির কর্মী-সমর্থকদের।’

বুধবার (১২ ডিসেম্বর) ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুর, নারগুন ও জগন্নাথপুর ইউনিয়নের ১৩টি পৃথক নির্বাচনি পথসভায় অংশ নেন তিনি। ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল আশ্বাস দেন, তাদের জোট ক্ষমতায় এলে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষিত যুবকদের চাকরি ও বেকার ভাতা চালু করবেন। তিনি বলেন, ‘এ সরকার জুলুমবাজ। কথায় কথায় মামলা দেয়, সন্ত্রাস ও দুর্নীতি করে, গুম-খুন-নির্যাতন করে। ৩০ ডিসেম্বর হবে এসব অন্যায়ের উপযুক্ত জবাব।’

এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম