দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় হিলির মুহাড়াপাড়াতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্থানীয় আওয়ামী লীগ ও হাকিমপুর পৌরসভার উদ্যোগে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে শহীদদের প্রতি সন্মান জানিয়ে এক মিনিট নিরবত পালন করা হয়। এর পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় শহীদ বুদ্বিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন— হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, ওসি আনোয়ার হোসেনসহ অনেকে।








