দেশ এখন উন্নয়নের মহাসড়কে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:০৮

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশের উন্নয়ন তো করেনি; বরং হাওয়া ভবন নামের একটি অফিস খুলে বসে। সেখানে গিয়ে পয়সা না দিয়ে আসার আগ পর্যন্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না।’

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয় চত্বরে মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘১০ লাখ রোহিঙ্গা মুসলমানদের খাওয়া-দাওয়ার দায়িত্ব নিলেন শেখ হাসিনা। কিন্ত পৃথিবীতে অনেক বড় বড় ধনী মুসলিম দেশ আছে, কেউ তো তাদের খোঁজ-খবর ও খাওয়ানোর দায়িত্ব নিলো না। কারণ, শেখ হাসিনা সবসময়ে একজন মমতাময়ী মায়ের ভূমিকা পালন করেন।’

বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এখন উন্নয়নের মহাসড়কে চলছি। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে উত্তরাঞ্চলের মানুষের মঙ্গা দূর করার জন্য উত্তরা ইপিজেড প্রতিষ্ঠা করেন। কারণ এই অঞ্চলের মানুষের হাতে আশ্বিন-কার্তিক মাসে কাজ থাকে না। তখন মানুষের অভাব বেশি হতো, মঙ্গা থাকতো। আর ইপিজেড তৈরি করে এই মঙ্গাকে চিরতরে বিদায় করে দিলেন শেখ হাসিনা।’

নূর বলেন, ‘২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে উত্তরা ইপিজেড বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেন। খালেদা জিয়া বলেছিল, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ইপিজেড চলতে পারে না। এখানে বিদেশিরা আসবে না। আর এখন সেই ইপিজেডে ২১টি কারখানায় ৩২ হাজার শ্রমিক (নারী-পুরুষ) সেখানে কাজ করে আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সেখানে কাজ পাবে ৫০ হাজার শ্রমিক।’

স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের অবদানের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা গরিব-দুঃখী মা-বোনদের জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। সেখানে ২৮ প্রকার ওষুধ সরকার সরবারহ করছে। আপনারা বলেন, এটি কি দেশের উন্নয়ন নয়? জেলায় এখন যুব উন্নয়নকেন্দ্র, নার্সিং ইনস্টিউট, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, নীলফামারী সরকারি মহিলা ও বয়েজ কলেজে অর্নাস কোর্স চালু হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এখন যেকোনও বিদ্যাপিঠে ভর্তি হতে পারবে। আধুনিক মানের শিক্ষা লাভ করে দেশে-বিদেশে চাকরি করতে পারবে। তাহলে ইসলাম ধ্বংস হলো কিভাবে? বরং শেখ হাসিনার সরকারের আমলে গোটা দেশে ৫৭০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। তিনি হলেন ইসলাম বান্ধব সরকার।’

তিনি বলেন, ‘নীলফামারীতে আড়াইশ’ শয্যার হাসপাতাল, ডায়বেটিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন সারের পেছনে কৃষক ঘুরেন না; বরং সার কৃষকের পেছনে ঘুরে।’

জেলা জাতীয় পার্টির নেতা ওমেদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন–  জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পরভেজ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের