মির্জা ফখরুলের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার রুহিমানপুরে এ ঘটনা ঘটে। তবে যুবলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সদর উপজেলা রুহিমানপুর মাদারগঞ্জ এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মির্জা ফখরুলের পোস্টার লাগাতে যান। এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগ গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পরাগ বলেন, মির্জা ফখরুলের পোস্টার লাগালে যুবলীগ ও ছাত্রলীগ সেগুলো ছিড়ে ফেলে এবং  আর পোস্টার লাগাতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে পোস্টার লাগাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা বিষয়টি অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের ওপর দায় চাপানোর জন্য যুবলীগ ও ছাত্রলীগের নাম ব্যবহার করছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি প্রার্থীর পোস্টার লাগানোর সময় কোনও বাধা দেওয়া হয়নি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষ  দমনে পুলিশ সজাগ রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের