নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার বিএনপি ও ড. কামালের: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১

দিনাজপুরে নির্বাচনি প্রচারণায় খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কোনও কারণে প্রশ্নবিদ্ধ হলে তা ড. কামাল ও বিএনপির কারণেই হবে। বিএনপি প্রতিদিন নয়াপল্টনে অভিযোগের বাক্স নিয়ে বসতো। জনগণের চাপের মুখে সেই বাক্স বন্ধ হয়েছে। এখন নতুন বাক্স হয়েছে ড. কামাল হোসেন। ড. কামাল সাংবাদিকদের সঙ্গে যে পরিমাণে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং সন্ত্রাসীর মতো আক্রমণ করেছেন এরপরে বলার অপেক্ষা থাকে না বাংলাদেশে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা কারা চালাচ্ছে।’

আজ বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে বিরল উপজেলার বিজোড়া বাজার মাঠে গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সেখানে গণসংযোগ করেন এবং নৌকা মার্কায় ভোট চান। পরে সেখানে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু প্রমুখ উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি শুধু লুটেরাই নয়, মানুষ হত্যাকারী দল হিসেবে পরিচিত। তারা নির্বাচন করতে নয়, অভিযোগের ডালি নিয়ে বসেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তার জন্য দেশে এখন নৌকার জোয়ার বইছে। জনগণ নৌকাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। হিসেব মতে এবারে ২০৫টি আসন পাবে আওয়ামী লীগের প্রার্থীরা। নৌকাকে শক্তিশালী করা মানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে শক্তিশালী করা নয়। নৌকাকে শক্তিশালী করা মানেই রাষ্ট্রকে শক্তিশালী করা, জনগণকে শক্তিশালী করা। আর তাই শক্তিশালী রাষ্ট্র ও শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে নৌকা মার্কায় ভোট চাই।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম