সৈয়দপুরে-কিশোরগঞ্জে লাঙ্গলের প্রচারণা তুঙ্গে

নীলফামারী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৬

 

নীলফামারী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমানের প্রচারণা এখন তুঙ্গে। এই আসনে মহাজোটের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। মহাজোটের নেতাকর্মীরা ভোটাদের কাছে গিয়ে বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে জাপা’র চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমানের জন্য ভোট চাচ্ছেন।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল উপজেলার কামার পুকুর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় এক পথসভায় বলেন,‘মানুষ যাতে মহাজোট প্রার্থীকে ভোট দেয় এ লক্ষ্যে জাপার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে হবে। আর এ কারণে নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করছে।’

তিনি বলেন,‘সবার চেষ্টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই আমরা (মহাজোট) জয় লাভ করব। সাধারণ ভোটাররা সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে মহাজোট প্রার্থীর বিকল্প দেখছে না।’ 

এসময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন ভোটারদের মহাজোট প্রার্থী আদেলুর রহমানকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন,‘এ আসনে লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এই গণজোয়ারে ভীত হয়ে প্রতিন্দ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনি পথ সভায় বক্তব্য না দিয়ে মায়া কান্না শুরু করেছেন। কারণ অতীতে উন্নয়ণ বা মানুষের কল্যাণে তারা কোনও কাজ করেনি।’

এটা ভোটারদের বিভ্রান্ত করার অপকৌশল উল্লেখ করে তিনি ভোটাদের মায়া কান্নায় আকৃষ্ট না হয়ে, মহাজোট প্রার্থী আদেলুর রহমানকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনি পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আলী, জাপা নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিহাব উদ্দিন রাসেল ও সাধারণ সম্পাদক অলিউল হাসান প্রমুখ।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম