দিনাজপুরে পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন

দিনাজপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫

দিনাজপুর

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় এবারে পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী। সোমবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান।

এ সময় তিনি জানান, এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগে ৮টি জেলার মোট ৩ হাজার ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৫৫ হাজার ৭৩২ জন শিক্ষার্থী ২৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ লাখ ২ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৮০ দশমিক ২৬ শতাংশ ছাত্র ও ৮২ দশমিক ৯০ শতাংশ ছাত্রী।

এবারে এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩ হাজার ৪৪ জন ও ছাত্রীর সংখ্যা ৩ হাজার ২৫৯ জন।

এবার এই বোর্ডের ১১টি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। আর শতভাগ পাস করেছে ৩০২টি প্রতিষ্ঠান থেকে। যেসব প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি সে প্রতিষ্ঠানগুলো হলো- নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তর মাটুকপুর জুনিয়র গার্লস স্কুল, একই উপজেলার শবদিগঞ্জ জুনিয়র স্কুল ও কিশোরগঞ্জ উপজেলার কিসামত বীরচরন বদি (কেবি) জুনিয়র গার্লস স্কুল, লালমনিরহাট জেলা সদর উপজেলার বড় বাশুরিয়া জুনিয়র স্কুল, একই উপজেলার সোনাতলা জুনিয়র সেকেন্ডারি স্কুল ও কালিগঞ্জ উপজেলার নদী ও জীবন জুনিয়র স্কুল, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার অগ্নিবীনা জুনিয়র হাই স্কুল, হরিপুর উপজেলার টেংরিয়া জুনিয়র গার্লস স্কুল ও একই উপজেলার পিজিএ জুনিয়র গার্লস স্কুল, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ব্রাহ্মতর সুন্দরদীঘি জুনিয়র হাই স্কুল এবং একই জেলার আটোয়ারি উপজেলার বড়ঘাতি জুনিয়র স্কুল।

এবার এই বোর্ডের অধীনে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৭ জন শিক্ষাথীকে বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৭ হাজার ৩৪৩ জন।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম