রংপুর ও লালমনিরহাট থেকে তিন জঙ্গি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

গ্রেফতার

রংপুর ও লালমনিরহাট জেলায় অভিযান চালিয়ে জেএমবির তিন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তারা জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব ১৩ এর সহকারী পরিচালক আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. শাহ আলম পিতা মৃত আলাউদ্দিন মুন্সি, সাং-সাহেবডাঙ্গা ও মো. সোহেল রানা পিতা. মৃত নূর ইসলাম, সাং.টেপুরগাড়ীর, উভয় থানা-পাটগ্রাম, জেলা. লালমনিরহাট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রাম থেকে আসাদুল ইসলামের ছেলে মো. মনিছুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,‘গ্রেফতার জঙ্গিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় একাধিক নাশকতার পরিকল্পনা করছিল।’

গ্রেফতার জঙ্গিরা আরও জানায়, তারা প্রায় ৪/৫ বছর ধরে গোপনে জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে থাকার কথা স্বীকার করেন। সংগঠনের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম