তারা জিতলে দেশকে জঙ্গি তৈরির কারখানা বানাবে, ঐক্যফ্রন্ট সম্পর্কে নানক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক (ছবি– প্রতিনিধি)

জাতীয় ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ড. কামাল হোসেন মাকাল ফল। বিএনপি-জামায়াতের সঙ্গে সে জোট বেধেছে। তারা দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা জিতলে দেশকে একটি জঙ্গি তৈরির কারখানা বানাবে। সন্ত্রাস বেড়ে যাবে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কুড়িগ্রামের উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘নৌকা-লাঙ্গল মহাজোট বেধেছে। এরই অংশ হিসেবে উলিপুরে জাতীয় পার্টির প্রার্থী ডা. আককাছ আলী সরকার নৌকার প্রার্থী এম এ মতিনকে সমর্থন দিয়েছেন। নৌকা-লাঙ্গল একসঙ্গে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ ই হাবীব মোফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কুড়িগ্রাম-৩ আসনের জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ স্থানীয় নেতারা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম