‘ক্ষমতায় গেলে দিনাজপুরে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল গড়ে তোলা হবে’

দিনাজপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২২

‘ক্ষমতায় গেলে দিনাজপুরে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল গড়ে তোলা হবে’ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘আগামী নির্বাচনে জয়ী হলে দিনাজপুর দশমাইলে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল গড়ে তোলা হবে। এতে দিনাজপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হবে।’ বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দিনাজপুর সদর উপজেলার ও পৌর এলাকার অন্তর্গত দিনাজপুর ইজিবাইক মালিক ও চালকদের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ইকবালুর রহিম বলেন, ‘দুর্নীতিবাজ বিএনপির-জামায়াত নেতারা বর্তমান সরকারের উন্নয়নের কথা স্বীকার করতে লজ্জা পায়।’ দুর্নীতিবাজদের এদেশের মানুষ চিহ্নিত করে তাদেরকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে চিরতরে রাজনীতি থেকে বিতারিত করতে আহ্বান জানান তিনি।

ইকবালুর রহিম আরও বলেন, ‘গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার সদর আসনে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছে। দিনাজপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম শহরে ৬ হাজার অটো বাইকের রেজিষ্ট্রেশন করতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। বেকার যুবকেরা অটোবাইক চালিয়ে সংসার চালাচ্ছে। আর ইজিবাইক মালিক ও চালকদের জিম্মি করে পৌরসভার নির্ধারিত রেজিস্ট্রেশন ফির অতিরিক্ত ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেছে। ইজিবাইক চালকেরা পৌরসভার কাছে ধরণা দিয়ে এভাবে রেজিস্ট্রেশন নিয়ে ইজিবাইক চালিয়ে তাদের জীবনযাপন করছেন। আগামীতে তাদের কর্মসংস্থানে সরকার অগ্রণী ভূমিকা পালন করবে।’

জেলা শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, শ্রমিক নেতা সাইফুর রাজ চৌধুরীসহ ইজিবাইকের মালিক ও শ্রমিক নেতারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম