প্রায় চার কোটি টাকা ব্যয়ে নীলফামারীতে নদীর পুনঃখনন উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:২২

নীলফামারীর জলঢাকায় ধাইজান নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন

নীলফামারীর জলঢাকায় ধাইজান নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামে ওই খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কমলকৃষ্ণ চন্দ্র সরকার জানান, তিন কোটি ৯৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ধাইজান নদীর ২৮ দশমিক ৩৮ কিলোমিটার এলাকা খনন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ছোট নদী, খাল ও জলাশয় খনন প্রকল্পের (প্রথম পর্যায়) অধীনে ২০২০ সালের ৩ মে মাসের মধ্যে কাজটি সমাপ্তের চুক্তি হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএএ এবং এমএআই (জেভি) কনস্ট্রাকশনের সঙ্গে।

তিনি জানান, এই প্রকল্পের আওতায় জেলার আরও ১০টি ছোট নদী ও একটি খাল খনন করা হবে।

এগুলো হলো নীলফামারী সদর উপজেলার বামনডাংগা নদী, চারা নদী, বুড়িখোড়া নদী, ডিমলা ও জলঢাকা উপজেলার নাউতারা ও ধুম নদী, জলঢাকার সুই নদী, ডোমারের কলমদার নদী, সদর ও সৈয়দপুর উপজেলার খড়খড়িয়া নদী, ডোমার-ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী এবং সৈয়দপুরের পচানালা খাল খনন করা হবে। এসব নদী ও খাল খনন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ‘প্রকৃতিক পরিবেশ রক্ষায় নদ-নদীর কোনও বিকল্প নেই। নদীর অবাদ-প্রবাহ ধরে রাখতে বর্তমান সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এতে করে মৎস্য, কৃষি প্রকল্প, পাখি পরিবেশ ও জলজ প্রাণীও রক্ষা পাবে। ২০২১ সালের পরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কমলকৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম প্রমুখ।

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম