নীলফামারীতে দক্ষতা বাতায়ন মোবাইল অ্যাপ্লিকেশনের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭
image

নীলফামারীতে দক্ষতা বাতায়ন মোবাইল অ্যাপ্লিকেশনের ওরিয়েন্টশন অনুষ্ঠিত নীলফামারীতে যুবদের জন্য ‘দক্ষতা বাতায়ন’ মোবাইল অ্যাপ্লিকেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ডায়াবেটিক হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুবদের মধ্যে বিনামূল্যে ১৭টি ট্যাব বিতরণ করা হয়। ওরিয়েন্টেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রতিনিধি ফাহিম বিন মুমিন। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওরিয়েন্টশনের আয়োজন করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)
উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী জানিয়েছেন, বিতরণ করা ওই ট্যাবগুলো দেওয়া হয়েছে গ্রুপ আকারে নিজেদের দক্ষতা উন্নয়নে ব্যবহার করার জন্য। এতে সরকারের ‘দক্ষতা বাতায়ন’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবে তারা। সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই কার্যক্রমের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, সহকারী পরিচালক আলী আল রেজা, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি হাতেম আলী প্রমুখ। ওরিয়েন্টশনে জেলার ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম