হিলি বন্দর দিয়ে টানা চারদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

হিলি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:২০

হিলি স্থলবন্দর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে টানা চারদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বানিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে। বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং, সাপ্তাহিক ও সাধারণ ছুটি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি কোষাগারে সব ধরনের শুল্ক করাদি ও লেনদেন বন্ধ থাকবে। এ কারণে হিলি স্থলবন্দর হতে আমদানি করা পণ্য খালাস ও তা ছাড়করণ হবে না। ফলে শুক্রবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। একটি চিঠির মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন, আমদানি রফতানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সব কতৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও ওই চিঠিতে জানানো হয়।

হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল বাংলা ট্রিবিউনকে জানান, বন্দরের আমদানিকারকদের সিদ্ধান্ত মোতাবেক টানা চারদিন বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। এ কারণে সে সময় বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে শনিবার বন্দরের ভেতরে আটকে থাকা পণ্য খালাসের জন্য আধাবেলা কার্যক্রম চালু থাকবে। মঙ্গলবার থেকে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, চারদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম