হাকিমপুরে ২৫ ভোটকেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ

হিলি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

হাকিমপুর উপজেলা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর (হিলি) উপজেলার ২৫ ভোটকেন্দ্রের সবক’টিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়েছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে প্রশাসন। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, হাকিমপুরে ৬৯ হাজার ৮৫২ জন ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

ওসি আনোয়ার হোসেন জানান, হাকিমপুরের ২৫ ভোটকেন্দ্রের সবক’টিকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য এসব কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুরুষ ও নারী মিলে ১২ জন করে আনসার সদস্য ও একজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেইসঙ্গে একটি মোবাইল টিম মোতায়েন থাকবে, যেখানে ১০ জন করে পুলিশ সদস্য থাকবে। এ ছাড়া, হাকিমপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম