ভোটগ্রহণে প্রস্তুত গাইবান্ধার ৪৭৩টি কেন্দ্র

গাইবান্ধা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৪৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৪৯

ভোটগ্রহণে প্রস্তুত গাইবান্ধার ৪৭৩টি কেন্দ্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য গাইবান্ধার চারটি সংসদীয় আসনে ৪৭৩টি কেন্দ্র ভোটগ্রহণের প্রস্ততি সম্পন্ন করেছে প্রশাসন। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপার, বক্স, সিল, ফরম, প্যাকেটসহ নির্বাচনি সামগ্রী।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ‘৪৭৩টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার ও বক্স, সিল, ফরম, প্যাকেটসহ সব ধরনের নির্বাচনি সামগ্রী শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হবে। চরাঞ্চলসহ দূরের ভোট কেন্দ্রগুলোতে যাতে নির্বাচনি সরঞ্জাম দুপুরের মধ্যে পৌঁছে সে ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন। প্রিজাইডিং অফিসারে কাছে এসব নির্বাচন সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হবে। প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যের সহায়তায় নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছাবেন।’
ভোটগ্রহণে প্রস্তুত গাইবান্ধার ৪৭৩টি কেন্দ্র এদিকে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে চার সেনা সদস্য, বিপুল সংখ্যাক পুলিশ, বিজিবি ও র্যা ব মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে জেলাজুড়ে আইনশৃঙ্খলাবাহিনীর তল্লাশি ও অভিযান চলছে। বহিরাগত ও সড়ক-মহাসড়ক দিয়ে জেলায় প্রবেশ ঠেকাতে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে তারা।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে। সব প্রস্তুতি সম্প্রন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছাড়াও ১০ জন নির্বাহী ও ১০ জন বিরচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’
গাইবান্ধায় চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের তারা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। উৎসবের আমেজের সঙ্গে পরস্পরের প্রতি কমবেশি দোষারোপও করেছেন অনেক প্রার্থী। তবে প্রচারণায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চারটি আসনে ৪৭৩টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ২ হাজার ৬৮৫টি। এবার চারটি আসনে ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৫ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। এ আসনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম