চাপিয়ে দেওয়া ফল মেনে নেবে না বিএনপি: মির্জা ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
২৯ ডিসেম্বর ২০১৮, ২১:২৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২৩:১০

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রশাসন এখনও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রশাসনকে বলেও লাভ হচ্ছে না। নেতাকর্মীদের হাত-পা বেঁধে রেখে নির্বাচন করা উদ্বেগজনক। নির্বাচনের চাপিয়ে দেওয়া ফল বিএনপি মেনে নেবে না।’

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীর নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘ভোট শুরু হওয়ার আগেই আলাদা ব্যালট বাক্স রাখা হবে। সেখানে সিল মারা ব্যালট বোঝাই থাকবে। গণনা করার আগেই তা মিশিয়ে গণনা করা হবে। এই ধরনের নির্বাচন কেন? বললেই হয় আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে। এসব নাটকের কোনও প্রয়োজন নেই।’

জাতীয় ঐক্যফ্রন্টের এই মুখপাত্র আরও বলেন, ‘ইতোমধ্যে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ফল কী হবে, সেটা বোঝাই যায়। তারপরও জনগণের ওপর আস্থা আছে। তারা ভোট দিতে আসবেন, একটা পরিবর্তন হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী