সুষ্ঠু ভোট হলে বিএনপির জয় নিশ্চিত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৪১

ভোট দিচ্ছেন মির্জা ফখরুল জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) নিজ আসনে সকাল ৮টার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এখানের ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি বেগুনবাড়ি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

এরপর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্রে যেয়ে দেখতে পান সেখানে কোনও বুথে তাদের পোলিং এজেন্ট নেই। একটি মাত্র মহিলা বুধে পোলিং এজেন্ট আছেন।

তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখার পর আমাকে মাত্র ঢুকতে দেওয়া হয়েছে।

পরে মির্জা ফখরুল এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিমকে ফোনে অভিযোগ করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম