দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন বর্জন

হিলি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দিনাজপুর  জামায়াতের এই আমির আজ (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় বিরামপুরে অবস্থিত তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন বর্জন

আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমি দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমরা আশা করেছিলাম, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখেছি, শুরু থেকেই আমাদের নির্বাচনে  প্রচার প্রচারণা চালাতে দেওয়া হয়নি। আমাদের পোষ্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের মাইক ভেঙ্গে ফেলা হয়েছে। এরপরেও আমরা নির্বাচনে ছিলাম।’

‘আমাদের বিশ্বাস ছিল, জনগণ আমাদের ভোট দেবেই এবং তারা ভোটকেন্দ্রে আসবে। সে মোতাবেক ভোটাররা ভোটকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেশিরভাগ ভোটকেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যারাও বা ঢুকতে পেরেছিলেন, তাদের মেরে বের করে দেওয়া হয়েছে। গতকাল রাতেই বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকানো হয়েছে।’

‘সেই সংবাদগুলো প্রশাসনের কাছে জানানো হলেও  তারা মৌখিকভাবে আশ্বস্ত করেছেন শুধু। কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো আমাদের অনেক পোলিং এজেন্টকে গতকাল রাতে আটক করা হয়েছে। এমনকি আজকেও আটক করা হয়েছে। অপরাপর এজেন্টদেরকে হুমকিও দেওয়া হয়েছে। এছাড়াও, বেশ কয়েকদিন ধরে ভোটারদেরকে ভীতির মধ্যে রাখতে যা যা করা যায় তার সবই করেছেন তারা। 
‘আমি জেলা প্রশাসক ও চার উপজেলার প্রশাসনসহ পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন দেখছি, জনগণ ভোট দিতেই যেতে পারছে না, তখন এই অন্যায়-জুলম-নিপীড়ন এবং জনগণকে মতামত দিতে না দেওয়ার প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করলাম।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী