সৈয়দপুরে ফেনসিডিলসহ কলেজছাত্র গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:১৭

      গ্রেফতার                                                                                                               

নীলফামারীর সৈয়দপুরে এক হাজার ৩৮৫ বোতল ফেনসিডিলসহ সোহানুর রহমান (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের শাইল্যার মোড় এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট ডাক্তার পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। গ্রেফতার যুবক নিজেকে সৈয়দপুর সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র বলে দাবি করেছে।

পুলিশ জানায়, হিলি থেকে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক দিয়ে সৈয়দপুরে ঢোকার পথে প্রাইভেট কারটির (ঢাকা-মেট্রো-গ-২১৩৭১৪) গতিরোধ করে পুলিশ। এসময় প্রাইভেট কারচালক পালিয়ে গেলেও মাদক বহনকারী সোহানুর রহমানকে (২২) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, নির্বাচনকালীন সময় পুলিশ ব্যস্ত ছিল। এ সুযোগে মাদক পাচারকারীরা তৎপর হয়ে উঠেছে। তবে মাদকমুক্ত নীলফামারীতে তাদের এই তৎপরতাকে ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এই মাদকের পেছনে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। খুব শিগগির তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদক পাচারের ঘটনায় আটক সোহানুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম