রংপুরে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ০২:৩০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০২:৩১

 

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার রংপুর নগরীর রবার্টসনগঞ্জ বিহারী ক্যাম্প এলাকায় লুডু খেলা নিয়ে কথা কাটাকাটির ঘটনায় সাদ্দাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা প্রধান আসামি ইখতেখার আলম ওরফে বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জানুয়ারি) ঢাকার জেনেভা বিহারী ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার শহিদুল্লা কাওসার এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার রাতে রংপুর নগরীর রবার্টসন এলাকার আনছারীর মোড়ে সাদ্দাম ও বুলবুলসহ কয়েকজন মিলে লুডু খেলছিল। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় আসামি বুলবুল তার পকেটে থাকা চাকু দিয়ে সাদ্দামের পেটে কয়েকটি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশেপাশের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ভোরে সাদ্দাম মারা যায়।

এ ঘটনায় সাদ্দামের বড় ভাই মুন্নুন বাদী হয়ে বুলবুলসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার শহিদুল্লা কায়সার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি বুলবুলকে ঢাকার জেনেভা বিহারী ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে ঢাকা থেকে আসামি বুলবুলকে রংপুরে নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘সাদ্দামকে হত্যার কথা স্বীকার করেছে আসামি বুলবুল। শনিবার তাকে আদালতে হাজির করা হবে সেখাসে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান