ভারতে পাচারের সময় ১২০ কেজি শিং মাছ উদ্ধার

হিলি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ১০:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১০:২২

ফাইল ছবি দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে পাচারকালে দেশীয় ১২০ কেজি শিং মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৬ জানুয়ারি) রাত ১২টায় সীমান্তের ঘাসুড়িয়া নদীর পার এলাকা থেকে শিং মাছগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ থেকে ভারতে শিং মাছ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল , রবিবার রাতে সীমান্তের ঘাসুড়িয়া নদীর পার এলাকায় অভিযান চালায় । এ সময় চোরাকারবারীরা উপস্থিতি টের পেয়ে চারটি পাতিল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পাতিলগুলো থেকে ১২০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। পরে শিং মাছগুলি হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে।

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক