‘যে জাতির দেশপ্রেম আছে, কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না’

নীলফামারী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। কারণ, যে জাতির দেশপ্রেম আছে, কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে নীলফামারী সদরের পলাশবাড়ি নামক স্থানে ডায়বেটিক হাসপাতালের নব-নির্মিত চতুর্থতলা ভবনে প্রথম ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘নীলফামারীর গণমানুষের দাবি ছিল, এখানে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম এ দাবিকে আমলে নিয়ে এ জেলার মানুষের স্বপ্নপূরণ করেছেন।’ এসময় সুনাম ও মর্যাদার সঙ্গে মেডিক্যাল কলেজ পরিচালনার আহ্বানও জানান তিনি।

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার সঙ্গে সংস্কৃতি চর্চাও করতে হবে। কলেজটিকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের শ্রেষ্ঠ মেডিক্যাল কলেজ হিসাবে গড়ে তুলতে চাই, যেন দেশ-বিদেশে এটি মডেল হিসেবে গ্রহণযোগ্যতা পায়।’

নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শাহের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন– রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক অমল চন্দ্র সাহা, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন ও শিক্ষার্থী সাজ্জাদ প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম