হত্যা মামলা আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৫১

কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে আব্দুর রহিম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম একই ইউনিয়নের আব্দুল করিম নামে এক ভূমিহীন নেতার হত্যা মামলার আসামি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের চারমাথা এলাকার একটি মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রহিম পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

নিহত আব্দুর রহিমের স্ত্রী আবজান বেগম জানান, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ওজু করে ফজরের নামাজ পড়ার উদ্দেশে স্থানীয় মসজিদের দিকে যান তার স্বামী। পরে তার লাশ ঝুলে থাকার খবর পান তিনি। তবে তার স্বামী আব্দুর রহিম আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ‘নিহত আব্দুর রহিম একটি হত্যা মামলার আসামি। সে ওই মামলায় সাড়ে পাঁচ বছর জেল খেটেছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। আমরা মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। তবে আমরা ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম