নীলফামারীর ৪২ কেন্দ্রে অনুপস্থিত ১৮২ পরীক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫

নীলফামারী এবারের এসএসসি ও সমমানের আজকের পরীক্ষায় নীলফামারীর ৪২টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৮২ জন শিক্ষার্থী। শনিবার (২ ফেব্রুয়ারি) শুরু হওয়া পরীক্ষায় এ জেলা থেকে অংশ নেওয়ার কথা ছিল ২৮ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর। তবে এর মধ্যে কেন্দ্র ভিত্তিক এসএসসি পরীক্ষায় ৬৬, দাখিলে ৯৭, দাখিল ভকেশনালে ১৭ ও এসএসসি ভকেশনালে দুজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা শিক্ষা শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের শিক্ষা শাখা জানায়, ২৪টি কেন্দ্রে এসএসসির ২৩ হাজার ১৯ জন, সাতটি কেন্দ্রে দাখিলের তিন হাজার ৯৬২ জন, পাঁচটি কেন্দ্রে দাখিল ভকেশনালের ৯৮ জন, ছয়টি কেন্দ্রে এসএসসি ভকেশনালের এক হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলা শিক্ষা শাখার সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলায় মোট ৪২টি কেন্দ্র। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা চালু রয়েছে।’ তিনি আরও বলেন, ‘নকলমুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শেষ করতে জেলা প্রশাসন সার্বিক প্রস্ততি নিয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের