কু‌ড়িগ্রা‌মে শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৩

ঘটনাস্থলে উৎসুক জনতা কু‌ড়িগ্রাম শহ‌রের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রা‌মে এক এইচএস‌সি শিক্ষার্থীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজার রহমান একথা জানিয়েছেন।

তার নাম হা‌বিবুর রহমান। সে কু‌ড়িগ্রাম শহ‌রের কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লেজের একাদশ শ্রে‌ণির ছাত্র। চিলমারী উপ‌জেলার ঢুসমারা থানার অধীন গোয়া‌লের চর গ্রা‌মের আবুল হো‌সেনের ছেলে সে।

কু‌ড়িগ্রাম সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জা‌মিউল ইসলাম জানান, হা‌বিবুর‌কে শ্বাস রোধ ক‌রে হত্যা করা হয়েছে। তার পা বাঁধা ছিল এবং পে‌টে ধারা‌লো অ‌স্ত্রের আঘাতও র‌য়ে‌ছে। তার প‌কেট থে‌কে দু’‌টি মোবাইল ফোন উদ্ধার করা হ‌য়ে‌ছে। মোবাইল ফো‌নের কল লিস্ট ধ‌রে প্রাথ‌মিকভা‌বে তার প‌রিচয় নি‌শ্চিত হওয়া গে‌ছে।

‌হা‌বিবু‌রের চাচা‌তো ভাই সা‌নোয়া‌রের বরাত দি‌য়ে তিনি বলেন, ‘আমরা জান‌তে পে‌রে‌ছি হা‌বিবুর স্থানীয় আদাল‌তে মহু‌রির কাজ কর‌তো এবং কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লে‌জের একাদশ শ্রে‌ণিতে পড়তো। সে পৌর এলাকার কামার পাড়ার সুরুজ্জামান না‌মে এক ব্য‌ক্তির বা‌ড়ি‌তে থাক‌তো। তা‌কে কে বা কারা হত্যা ক‌রে‌ছে তা তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে। লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

কু‌ড়িগ্রাম সদর থানার ও‌সি মাহফুজার রহমান বলেন, এ হত্যাকা‌ণ্ডের পেছ‌নে কে বা কারা র‌য়ে‌ছে তা তদ‌ন্তে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। আশা কর‌ছি খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের চি‌হ্নিত করা যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম