রংপুর আদালত চত্বরে সংঘর্ষ: মহানগর যুবদলের সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

রংপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

রংপুর আদালত চত্বরে সংঘর্ষ: মহানগর যুবদলের সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর রংপুরের আদালত চত্বরে সংঘর্ষে ঘটনায় দায়ের করা মামলায় মহানগর যুবদলের সভাপতি মাহফুজুন্নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ ও মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীমসহ ১১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন। রংপুরের পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট এ তথ্য জানান।

মামলার বিবরণে জানা যায়, রংপুরের আদালত চত্বরে ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানির মামলার আদালতে হাজির করার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দায়ের করা মামলায় রংপুর মহানগর যুবদলের সভাপতি মাহফুজুন্নবী ডনসহ ১১ নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন জানান, তিনি আদালতে জামিনের আবেদন করে বলেছেন তাদেরকে মিথ্যা মামলা দায়ের করে আসামি করা হয়েছে। যাদের আসামি করা হয়েছে তাদের অধিকাংশ নেতাকর্মী ওই ঘটনার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন না। তারপরেও তাদের আসামি করা হয়েছে। আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

তিনি জানান, এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আবেদন করবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের