শিগগিরই আন্তর্জাতিক রেলরুটে বাংলাদেশ: মন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

বক্তব্য রাখছেন নূরুল ইসলাম সুজন (ছবি– প্রতিনিধি)

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঠাকুরগাঁও-পঞ্চগড় হয়ে শিলিগুড়ি-দার্জিলিং-নেপালে যাতায়াতের জন্য রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিগগিরই আন্তর্জাতিক রেলরুটে যুক্ত হবে বাংলাদেশ।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন– রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম খন্দকার শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সহ-সভাপতি মকবুল হোসেন বাবুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতারা।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার যে স্বপ্ন আমরা দেখেছি, সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এ সরকার জনগণের আশা-আকাঙ্খা পূরণে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণ চাইবে, আর এ সরকার মাঠে নামবে –এমন নয়। এ সরকার সবসময় মাঠে আছে, দেশকে উন্নতির শিখরে নেওয়ার জন্য। বিএনপি-জামায়াতের আমলে রেলের ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়। আর এর মাধ্যমে জনসাধারণের যাতায়াতের সবচাইতে নিরাপদ ও সহজ এই মাধ্যমকে ধ্বংস করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সেই অবস্থা থেকে রেলকে তুলে এনে আজ আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।’

পরে জেলা আইনজীবী সমিতির এক সংবর্ধনা সভায় যোগ দেন রেলমন্ত্রী এবং সবশেষে সার্কিট হাউসে জেলা নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিজ এলাকা পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক