উপজেলা চেয়ারম্যান পদে নীলফামারীতে নৌকা পেলেন যারা

নীলফামারী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫

নীলফামারী আসন্ন উপেজলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮৭ জনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে নীলফামারীর ছয়টি উপজেলায় ছয়জনকে প্রাথমিকভাবে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার (৮ ফেব্রয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রথম ধাপে নীলফামারীর জলঢাকা উপজেলায় নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপিত আনছার আলী মিন্টু। সদরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সৈয়দপুরে বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোখছেদুল মমিন, কিশোরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপিত জাকির হোসেন বাবলু, ডিমলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম ও ডোমারে উপেজলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলায় নির্বাচন হবে। এরমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও রাজশাহী বিভাগে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি ও প্রত্যহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম