গাইবান্ধার ৬ উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেলেন যারা

গাইবান্ধা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

গাইবান্ধা জেলা

গাইবান্ধার সাত উপজেলার মধ্যে ছয় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর, ধানমণ্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এবার পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী দ্বিতীয় ধাপে  আগামী ১৮ মার্চ গাইবান্ধার ছয়টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত পঞ্চম ধাপে। তাই সুন্দরগঞ্জ উপজেলা প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ ঘোষিত ছয় প্রার্থী হলেন-  জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ সারোয়ার কবীর (সদর), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খান বিপ্লব (সাদুল্যাপুর), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত (পলাশবাড়ী), উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান (গোবিন্দগঞ্জ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ (ফুলছড়ি) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সামছেল আরেফিন টিটু (সাঘাটা)।

প্রার্থীদের মধ্যে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। শাহারিয়া খান বিপ্লব ও আব্দুল লতিফ প্রধান এর আগের বার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।  গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ প্রধান বর্তমানে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া অন্য দুই প্রার্থীরা এবারেই নতুন মুখ।

এদিকে, প্রার্থী চুড়ান্ত করার খবরে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসব বিরাজ করছে। এসময় কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন দলের নেতারা।

/আইএ/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম