আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি

পঞ্চগড় প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮




আহমদিয়া সম্প্রদায়ের বাড়ি-দোকানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এহেতেশাম রেজাকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হামলার পর আহমদনগর এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই এলাকা পরিদর্শন করেছেন এবং তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। সেখানে আর যেন কোনও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য পুলিশ ও বিজিবির টহল টিম মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার বিকালে আহমদনগরে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আহমদিয়া মুসলিম জামাত। এতে হামলার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহমেদ জানান, মঙ্গলবার রাতের ঘটনায় পুলিশের ২০ সদস্যসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রতিক কুমার বণিক জানান, হামলার পর অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালে ভর্তি হন ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠকে আহমদিয়া মুসলিম জামাতের আহমদনগরে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী সালানা জলসার অনুমতি বাতিল করা হয়েছে। পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম