নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০

পঞ্চগড় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আরাফাত হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। আরাফাত তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী এলাকার একরামুল হোসেনের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার জানায়, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে আরাফাত বাড়ির পাশে খেলছিল। দুপুর ২টার পর থেকে পরিবারের লোকজন তার কোনও খোঁজ পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করে পরিবারের লোকজন। শনিবার দুপুরে তেঁতুলিয়া থানা পুলিশ স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে ওই শিশুর বাড়ির চারপাশে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় নেমে তল্লাশি করে ডুবন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম