ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের কারণ জানতে চান প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৪

বহরমপুরে তদন্ত কমিটি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে ২২ ফেব্রুয়ারি বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনার তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটির প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মহসিন চৌধুরী একথা বলেন। তদন্ত কমিটির সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে।

গরু জব্দ করাকে কেন্দ্র করে ঘটা ওই সংঘর্ষে তিনজন গ্রামবাসী নিহত হন। তদন্তের অংশ হিসেবে সোমবার দুপুরে হরিপুরের বহরমপুর এলাকাবাসীর সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা মতবিনিময় সভা ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেন।

তদন্ত কমিটিতে প্রধান হলেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মোহসিন চৌধুরী। বাকিরা সদস্যরা হলেন, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম।

তদন্ত টিমের প্রধান বলেন, ‘এ  বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এখানে এসে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রতিবেদন পাঠানো হবে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিজিবি’র গুলিতে তিনজন নিহত হন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম