পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

পঞ্চগড় প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৩

পঞ্চগড় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, বিদ্রোহীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।  নির্বাচনে পাঁচ উপজেলা পরিষদ, দু’টি পৌরসভা (পঞ্চগড় ও বোদা), ৪৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৫৯৪ জন জনপ্রতিনিধির মধ্যে ৫৮৩ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোট দেবে। ১১ জন জনপ্রতিনিধি পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

পঞ্চগড় জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ৯ জানুয়ারি রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহ বাচ্চু ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পঞ্চগড় জেলা পরিষদের শুন্য ঘোষণা করে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ও ৫ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম