পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত নৌকার প্রার্থী এমদাদুল

নীলফামারী প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১১:৫৩আপডেট : ০১ মার্চ ২০১৯, ১২:৫১

এমদাদুল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমদাদুল ইসলাম। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৪২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্ট পেয়েছেন পাঁচ হাজার ২৫৮ ভোট।

বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ওই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে আরিফ রব্বানী লাজু (আনারস) পেয়েছেন এক হাজার ৬২৬ ভোট।

উল্লেখ, গত ২১ নভেম্বর এই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ হৃদরোগে মারা যান। পরে এ বছরের ২২ জানুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হলো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম