ভুল চিকিৎসার কারণে এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন: রাঙ্গা

রংপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:০১

  এরশাদ রংপুরে পৌছানোর পর দলের নেতাকর্মীদের সংবর্ধনা জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিয়ার রহমান রাঙ্গা বলেছেন, ‘ভুল চিকিৎসার কারণে এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্যানসার না থাকার পরও চিকিৎসকরা ভুল করে তাকে ক্যানসারের ওষুধ দিয়েছিলেন। সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন এরশাদের ক্যানসার হয়নি। ভুল চিকিৎসার কারণে লিভারসহ তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ রবিবার দুপুরে জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে তিন দিনের সফরে রংপুর যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এরশাদ ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরে পৌঁছলে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হওয়ার পর এটাই তার প্রথম রংপুর সফর। হেলিকপ্টার থেকে নামার পর এরশাদ সরাসরি নগরীর একটি হোটেলে ঢুকে যান। এ সময় তার পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গা।

তিনি বলেন, ‘এরশাদ এখন অনেকটা সুস্থ। তিনি এখন একাই হাঁটতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন। এরশাদ জাতীয় সংসদেও তার দায়িত্ব পালন করছেন। আশা করছি এবারও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে তিনিই সমাপনী বক্তব্য রাখবেন।’

বক্তব্য রাখছেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে পালন করছে মন্তব্য করে বলেন, ‘আমরা বিএনপির মতো ফাইল ছুড়ে মারি না কিংবা অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগাল দেই না। আমরা গঠনমূলক সমালোচনা করছি। এরশাদ আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই বিরোধী দলের ভূমিকা রাখছি।’

উপজেলা নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার আমাদের আশ্বস্ত করেছে। আমরাও আশা করছি সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যদের শপথ নিয়ে জাতীয় সংসদে আসা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যা বলার সংসদে এসে বলা উচিত। কারণ, সংসদই একমাত্র জায়গা যেখানে সব কথা বলা যায়। এ সুযোগটা তাদের নেওয়া উচিত বলে আমি মনে করি।’
অপর এক প্রশ্নের উত্তরে বিএনপিকে নাই পার্টি আখ্যায়িত করে রাঙ্গা বলেন, ‘তাদের দলের কোনও অবস্থান নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
এ সময় এরশাদের সঙ্গে তার ছেলে এরিখসহ জেলা জাপার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জাহাঙ্গীর, মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম