দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৮:০৬

দিনাজপুর

দিনাজপুর বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুল ইসলাম (৪০) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এদিকে, নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু মিয়া (২৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, আজ (মঙ্গলবার) দেড়টার দিকে বীরগঞ্জ থেকে খানসামা যাওয়ার পথে কল্যাণী বাজারের কাছে একটি ভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ঘটনাস্থলে ভ্যানচালক আজিজ নিহত হন।

তিনি আরও জানান, পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করেন, তবে চালক ও হেলপার পালিয়েছে।

নিহত আজিজ খানসামা উপজেলার সুলসুলিপাড়ার একিম উদ্দিনের ছেলে।

এদিকে, নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু মিয়া (৩৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিঠু মিয়া উপজেলার আরএমপি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। আজ  ভোররাতে ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এসব তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহত মিঠু মিয়া উপজেলার আখিরা গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম