কুড়িগ্রামে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১২:০৯আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:০৯

 

কুড়িগ্রামে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বন্দ্বে কুড়িগ্রামের উলিপুর ও নাগেশ্বরী এবং রৌমারী উপজেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম রাকিব এবং রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপঙ্কর রায় এ তথ্য জানিয়েছেন।

উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জানান, উলিপুর উপজেলাধীন ১০নং কেন্দ্র মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, ৪৮ নং কেন্দ্র ভোগডাঙ্গা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৬ নং কেন্দ্র কিশামত মালতীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়াও নাগেশ্বরী উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত কাজ শুরু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এদিকে রৌমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, তার উপজেলাধীন যাদুরচর ইউনিয়নের ৩১নং কেন্দ্র ধনারচর চরের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের ভোটদানের চেষ্টা অব্যাহত থাকায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম