৫ দফা দাবিতে রমেকে ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রংপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১১:০৫আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১১:১৯

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে  ইন্টার্ন চিকিৎসকরা। বিনা চিকিৎসায় এক রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ধর্মঘট পালন করছেন তারা। ওই রোগীর স্বজনদের দাবি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ কর্মসূচি ডাক্তারদের।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, মঙ্গলবার (১২ মার্চ) ভোরে হৃদরোগ বিভাগে রহিমা খাতুন নামে এক রোগীকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রোগীর স্বজনরা  কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা.হালিমা ও ডা.আলেয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তারা চিকিৎসক পরিষদের কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করে।  

এ ঘটনার প্রতিবাদে ও পাঁচ দফা দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।  তাদের দাবি,  ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জরুরি বিভাগ ও হোস্টেলে নিরাপত্তা বাড়ানো এবং চিকিৎসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ ব্যাপারে রহিমা খাতুনের নাতনি সালমা আলী বলেন, তার দাদি মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু কোনও চিকিৎসককে সেখানে পাওয়া যায়নি। এসময় ডিউটি রুমে থাকা দু’জন নারী ইন্টার্ন চিকিৎসককে বারবার অনুরোধ করার পরেও তারা আসেনি। এভাবে দেড় ঘণ্টা কার্ডিওলজি বিভাগে বিনা চিকিৎসায় পড়েছিলেন তার দাদি। পরে তিনি মারা যান। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় দুই চিকিৎসক তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। পরে তারা দাদির মৃতদেহ নিয়ে বাড়িতে চলে আসে। তারা কোনও কার্যালয় ভাঙচুর বা হামলা করেন নাই বলে দাবি করেন। বরং দুই ইন্টার্ন চিকিৎসক অভিযোগ থেকে বাঁচতে মিথ্যা গল্প তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন।

ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা  স্বীকার করে রকেমের পরিচালক ডা.অজয় রায়। তিনি  জানিয়েছেন, দাবি বাস্তবায়ন করার জন্য আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.আবরাবার জিসান জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম