হিলি বন্দরে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

হিলি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৭:৩৫আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৭:৪২

হিলি স্থলবন্দর

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আগামী দুই দিন বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে লোকজনের যাওয়া-আসা স্বাভাবিক থাকবে।

আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ১৮ মার্চ হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান জানান, আমদানি-রফতানি কার্যক্রম ছাড়াও বন্দরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম দুই দিন বন্ধ থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার বন্দর দিয়ে সব কার্যক্রম চলবে।

এক পত্রের মাধ্যমে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনসহ বন্দরের সব সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি, রফতানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির বাংলা ট্রিবিউনকে জানান, ‘বন্দর দিয়ে দুদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম