ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১৫:০৪আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৫:০৪

রেল লাইনের চামড়াপট্টির এই এলাকাতেই অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঠাকুরগাঁও রোড রেলক্রসিং এর কাছে চামড়াপট্টিতে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও রোড রেলস্টেশন মাস্টার আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী, রেল কর্তৃপক্ষ ও পুলিশের ভাষ্য মতে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা এইট ডাউন মেইল ট্রেনটি সান্তাহারের দিকে যাচ্ছিল। ট্রেনটি চামড়াপট্টিতে পৌঁছালে এক ব্যক্তি পাশ থেকে দৌঁড়ে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। তার মাথার ওপর দিয়ে ট্রেন চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও ঘটনা তদন্তের দায়িত্বে রয়েছে রেল পুলিশ।’

ঠাকুরগাঁও রোড রেলস্টেশন মাস্টার আখতার হোসেন জানান, দিনাজপুর থেকে রেল পুলিশ ঘটনাস্থালে আসছেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম