হিলিতে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক ২

হিলি প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৪:৫৫আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৪:৫৫

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে বিশেষ কায়দায় বাজারের ব্যাগে করে ফেনিসিডিল পাচারের সময় মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে হিলির পালপাড়ার আনসার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের সামনে হিলি-ঘোড়াঘাট সড়ক থেকে তাদের আটক করা হয়। হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মমিনউদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের ওসমান আলীর ছেলে ছানারুল ইসলাম (২৪)ও হাকিমপুর উপজেলার বড় জালালপুর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে সোহান মন্ডল (২২)।

হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মমিন উদ্দিন জানান, হিলি সীমান্ত থেকে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা হিলি বাজার থেকে একটি মোটরসাইকেলসহ দুই আরোহীকে ধাওয়া করে। দ্রুতগামী ওই মোটরসাইকেল আরোহী দুজন হিলির পালপাড়ার আনসার ক্যাম্পের সামনে আসলে তাদের গতিরোধ করা হয়। পরে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ তাদের হাকিমপুর থানায় সোর্পদ করা হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম