লালমনিরহাটের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইদুল ইসলাম (৩৯) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বলারহাট কালিমন্দিরে সনাতন ধর্মালম্বীদের অষ্টপ্রহর মেলায় এ ঘটনা ঘটে।
নিহত বেলুন বিক্রেতা মাইদুল ইসলাম জেলার আদিতমারী উপজেলার বড়কমলা বাড়ি এলাকার তায়েজ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের বলারহাট কালীমন্দিরে সনাতন ধর্মীদের অষ্টপ্রহর মেলা চলছে। তিনি গ্যাসের সিলিন্ডার নিয়ে ওই মেলায় বেলুন বিক্রি করছিলেন। বেলুনে গ্যাস ঢুকানোর সময় সঙ্গে থাকা সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলিন্ডার বিস্ফোরণে কেউ আহত হয়নি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।








